ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

গত ৫ আগস্ট নাশকতার মামলায় শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবিদ আল হাসান সৈকতকে (৩০) গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবিদ আল হাসান সৈকতকে গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গেল বছরের ৫ আগস্ট পৌরসভা কার্যালয় ও উপজেলার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়সহ উপজেলার বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর এমনকি লুটপাটের ঘটনাও ঘটে। এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগ এনে ওই বছরের ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে।

Need Ads
error: কপি হবে না!