ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেকআপহীন ছবির প্রশংসায় ভাসছেন নুসরাত ফারিয়া

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ

শোবিজ অঙ্গনের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মানেই গ্ল্যামার লুক আর লাস্যময়ী উপস্থাপনা। সোমবার সন্ধ্যায় নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে মেকআপহীন ঘরোয়া লুকেই দেখা মিলেছে এই অভিনেত্রীর। যে সাধারণ লুকের প্রশংসায় মগ্ন অনুরাগীরাও

Shamol Bangla Ads

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সক্রিয় নুসরাত ফারিয়া তবে এবার নুসরাত ফারিয়া বেশ সাধারণ বেশেই নিজেকে হাজির করলেন ভক্তদের সামনে। অনুরাগীদের সংস্পর্শে থাকেন সবসময় তিনি। এবার নিজের খুব সাধারণ কিছু ছবি পোস্ট করে চমকে দিলেন সবাইকে।

কালো সালোয়ার কামিজের সঙ্গে কপালে ছোট্ট একটা টিপ। সেই ছবি ফেসবুকে প্রকাশ করে ফারিয়া লিখেছেন, তার চোখে তুমি সবসময় সুন্দর। ছবিগুলো দেখে ভক্তরাও অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ মন্তব্য করছেন, ‘সুহাসিনী’। কেউ লিখেছেন, ‘অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর’।

Shamol Bangla Ads

কারো মতে, ‘খুব স্নিগ্ধ, খুব সাধারণ, খুব ন্যাচারাল’। কোনো এক অনুরাগীর মন্তব্য, ‘যে আপনাকে পছন্দ করে তার কাছে আপনি সকল অবস্থাতেই সুন্দর’।

মডেলিং ও অভিনয়ের বাইরে পড়াশোনাতেও বেশ মনোযোগী নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে নিজের লেখাপড়া চালিয়ে গেছেন সমানতালে। এবার ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে দেশটিতে যাবেন এ নায়িকা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!