ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের মাত্র একজন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ

একদিনও আর বাকি নেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে। মাঠে রোমাঞ্চ ছড়াবেন ক্রিকেটাররা। কিন্তু দর্শক-সমর্থকদের জন্য এই টুর্নামেন্ট আরও উপভোগ্য করে তুলতে পারে চমৎকার ধারাভাষ্য। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফি মাতাতে এমন এক ঝাঁক তারকা ধারাভাষ্যের প্যানেলই প্রকাশ করেছে আইসিসি।

Shamol Bangla Ads

ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশ থেকে আছেন একমাত্র আতহার আলী খান। খেলার সরাসরি ধারাবিবরণী ছাড়াও ম্যাচের আগে শো, ইনিংস বিশ্লেষণ, ম্যাচ শেষে শো নিয়ে হাজির হবেন ধারাভাষ্যকার-বিশ্লেষকেরা। আইসিসি টিভির কভারেজে ব্যস্ত থাকবেন নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ।

বড় মঞ্চে সাফল্যের জন্য কীভাবে কী করতে হবে—আলোচনা করবেন রবি শাস্ত্রী, রমিজ রাজা, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, অ্যারন ফিঞ্চ ও মেল জোন্স। তাঁদের সঙ্গে যোগ দেবেন হার্শা ভোগলে, মাইক আথারটন, এমপুমেলেলো এমবাংওয়া, কাস নাইডু ও সাইমন ডুল। সাবেক ক্রিকেটারদের মধ্যে আরও আছেন আতহার আলী খান, ডেল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, কেটি মার্টিন, শন পোলক ও ইয়ান ওয়ার্ড।

Shamol Bangla Ads

কাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। দুবাইয়ে আগামী পরশু বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে খেলবে ভারতের বিপক্ষে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!