ads

শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের নাকুগাঁও সীমান্তে প্রায় ৬ টন ভারতীয় চোরাই জিরা উদ্ধার 

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্তে  প্রায় ৬ টন ভারতীয় চোরাই জিরা উদ্ধার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ান (৩৯ বিজিবি)’র টহল দল। আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে বিজিবির হাতিপাগাড় বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এসব চোরাই জিরা উদ্ধার করে।

Shamol Bangla Ads

এছাড়া একইদিন পার্শ্ববর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিজিবির সূর্যপুর বিওপির অভিযানে ৮৩৩ কেজি জিরা এবং আইলাতলী বিওপির অভিযানে ২১ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড উদ্ধার করা হয়।

আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাতিপাগাড় বিওপি এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সূর্যপুর ও আইলাতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় জিরা এবং জিলেট ব্লেড পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন

সংবাদের ভিত্তিতে ওইসব এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মোট ৬ হাজার ৬৬৮ কেজি জিরা এবং ২১ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড আটক করে। আটক হওয়া ভারতীয় চোরাই জিরা ও ব্লেডের মূল্য প্রায় ৮১ লাখ ৯ হাজার টাকা। তবে অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!