ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শহরের খোয়ারপাড় মোড় থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুজ্জামান বাদল।

জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাশহুরুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মু. গোলাম কিবরিয়া ভিপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা বলেন, দেশের ক্রান্তিকালীন সময়ে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠা হয়েছে। এই সংগঠনের যাত্রা শুরু হয় ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে। যে সংগঠন মসজিদ থেকে যাত্রা শুরু করেছে তাদের দিয়ে টেন্ডারবাজ, চাদাবাজ তৈরী হয় না। এখানে ভালো মানুষ তৈরী হয়। শেরপুরের জননেতা শহীদ কামারুজ্জামান ছিলেন ৬ জন প্রতিষ্ঠাতা সদস্যের একজন। শহীদ কামারুজ্জামানের প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবে শেরপুরে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে। ছাত্রশিবির সুন্দর দেশ গড়তে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরী করতে কাজ করছে। ছাত্রশিবিরের একজন কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ স্বাধীনতার অস্তিত্ব বিলীন হতে দেবে না।

Need Ads
error: কপি হবে না!