ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আয়কর রিটার্ন জমার সময় বাড়তে পারে

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আয়কর রিটার্ন জমার সময় বাড়াতে ইতোমধ্যে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে ‘সবুজ সংকেত’ দিয়েছেন। শীঘ্রই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। ব্যক্তি করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন জমার সময় আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষ সূত্রে ওইসব তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

জানা যায়, এর আগে ২ দফা সময় বাড়ানো হয়েছিল— ১৭ নভেম্বর এক মাস এবং ২৯ ডিসেম্বর আরও এক মাস। তবে এসব বর্ধিত সময় শেষ হচ্ছে ৩১ জানুয়ারি।

এনবিআর জানিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন, ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা ও অন্যান্য কারণে এবারও সময় বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, প্রতি বছরই নির্ধারিত সময় পার হওয়ার পর রিটার্ন জমার সময় বাড়ানো হয়, যা এনবিআর এখনো বন্ধ করতে পারেনি। এনবিআর থেকে জানা গেছে, গত ২০২৩-২৪ অর্থবছরে ৪০ লাখেরও বেশি ব্যক্তি শ্রেণির করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। চলতি অর্থবছরে এনবিআরের আশা ছিল, প্রায় ৫০ লাখ রিটার্ন জমা পড়বে। কিন্তু গত ২৭ জানুয়ারি পর্যন্ত ৩৪ লাখের কিছুটা বেশি রিটার্ন জমা পড়েছে।
বর্তমানে দেশে এক কোটির বেশি টিআইএনধারী (কর শনাক্তকরণ নম্বরধারী) আছেন। তবে এর মধ্যে প্রতিবছর গড়ে ৪০ লাখের বেশি করদাতা রিটার্ন জমা দেন।

Need Ads
error: কপি হবে না!