ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
জানুয়ারি ২৫, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ

সভাপতি নজরুল, সহসভাপতি জাহেদী, মহাসচিব শরফ উদ্দিন

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২৬ সালের জন্য গঠিত কমিটিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলামকে সভাপতি, অন্যতম সহসভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জানুয়ারি রাজধানীর নিউ ইস্কাটনে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছুসংখ্যক পদের কর্মকর্তা অবসরে যাওয়ায় এসব পদ পূরণসহ কমিটি পুনর্গঠনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনার পর কমিটি গঠন করা হয়। এ সময় অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডাররা উপস্থিত ছিলেন।

কমিটিতে সহসভাপতি পদে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খম কবিরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয়ের অতিরিক্ত সচিব (ডেপুটি রেজিস্ট্রার জেনারেল) মির্জা তারিক হিকমত, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া নির্বাচিত হন।

Shamol Bangla Ads

কোষাধ্যক্ষ পদে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব? কানিজ মওলা নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনা কমিশনের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো. ওমর ফারুক, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. আবদুল মালেক, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান মিঞা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়-অ্যাসোসিয়েশনের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় জনমুখী, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন বিনির্মাণে এবং বিসিএস (প্রশাসন) ক্যাডার সদস্যদের কল্যাণে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

Need Ads
error: কপি হবে না!