ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাসের সবচেয়ে বড় হার দেখল ব্রাজিল

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৭১ বছরের ইতিহাসে সবচেয়ে বড় হারই দেখল ব্রাজিল। সেটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। গতকাল রাতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আলবিসেলেস্তেদের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। এই প্রতিযোগিতায় এটি ব্রাজিলের সবচেয়ে বড় হার।

Shamol Bangla Ads

ভেনেজুয়েলার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৬ষ্ঠ মিনিটে এগিয়ে দেন ইয়ার সুবিয়াব্রে। ৮ম মিনিটে দ্বিতীয় গোলটি করেন সদ্য ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ক্লাদিও এচেভেরি। দুটি গোলেরই উৎস ছিলেন ভ্যালেন্তিনো আকুনা। এর ৩ মিনিট পর আত্মঘাতী গোল খেয়ে ৩-০ তে পিছিয়ে পড়ে ব্রাজিল। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আরও ৩ গোল করে আর্জেন্টিনা। ৫২ মিনিটে ব্যবধান বাড়ান অগাস্তিন রুবের্তো। ২ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন এচেভেরি। ৭৮ মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সান্তিয়াগো হিদালগো। চিলিতে আগামী সেপ্টেম্বরে হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ ৪ দল সুযোগ পাবে সেই বয়সভিত্তিক বিশ্বকাপে।

Shamol Bangla Ads

‘এ’ ও ‘বি’ দুটি গ্রুপে ভাগ হয়ে ১০টি দল দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে লড়ছে। গ্রুপের শীর্ষ তিন দলকে নিয়ে ৬ দলের রাউন্ড রবিন খেলা হবে। সেখান থেকে শীর্ষ ৪ দল জায়গা পাবে চিলি বিশ্বকাপে। জাতীয় দলের যে কোনো স্তর (অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র দল) বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টাইনরা।

Need Ads
error: কপি হবে না!