ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের প্রয়াত সাংবাদিক বকুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে মোহনা টেলিভিশন

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৯, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

মোহনা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি, প্রয়াত সাংবাদিক রেজাউল করিম বকুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে মোহনা টেলিভিশন পরিবার। গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে তার স্মরণে শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতীহাটি ইউনিয়নের গেরামারা গ্রামে মোহনা টেলিভিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে মিলাদ ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

পরে তার স্ত্রী আনোয়ারা বেগমের হাতে উপহারসামগ্রী ও নগদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন মোহনা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও সিনিয়র নিউজ প্রেজেন্টার মাহমুদ হোসেন। ওইসময় তিনি ভবিষ্যতেও মোহনা পরিবার রেজাউল করিম বকুলের পাশে থাকবে জানিয়ে বলেন, বকুল মোহনা টেলিভিশনের জন্মলগ্ন থেকেই একনিষ্ঠভাবে আমৃত্যু কাজ করেছেন। তার মৃত্যুতে মোহনা পরিবার গভীরভাবে শোকাহত।

ওইসময় শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মো. আব্দুল্লাহ রানা, শেরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, মোহনা টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মফিজ উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ওসমান হারুনী, শেরপুর জেলা প্রতিনিধি মইনুল হোসেন প্লাবন, প্রয়াত সাংবাদিক রেজাউল করিমের জামাতা মো. সাদ্দাম হোসেন, নারী উদ্যোক্তা সানজিদা জেরিন, সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি জয়ন্ত কুমার দেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে মোহনা টেলিভিশনের ওই অনুকরণীয় দৃষ্টান্তে সন্তোষ প্রকাশ করে রেজাউল করিমের স্ত্রী আনোয়ারা বেগম মোহনা টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মোহনা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি, নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকমের বার্তা সম্পাদক ও দৈনিক কালেরকণ্ঠের উপজেলা প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম। তার আকস্মিক এ মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন স্ত্রী-সন্তানেরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!