ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংসদ নির্বাচনে রাজশাহীতে যান চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৪, ২০১৪ ৭:০৫ অপরাহ্ণ

Karim Photo 2ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী জুড়ে যান চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে প্রশাসন। ওই ঘোষণা অনুযায়ী শুক্রবার রাত ১২টার পর থেকে আগামী ৭ জানুয়ারী পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত বেবী ট্যাক্সী, অটোরিক্সা, ইজিবাইক, টেক্সীক্যাব, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পু চলাচল বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানী চালু রাখার স্বার্থে জরুরী পন্য সরবরাহের ক্ষেত্রে নাটোর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজশাহী জেলার অংশে ট্রাক চলাচলের উপর এ নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। জনসাধারণের চলাচল নির্বিঘ্নে রাখা, শান্তি-শৃংখলা রক্ষা ও নাশকতামূলক কর্মকান্ড এড়াতে এ বিধি-নিষেধ আরোপ করা হয়েছে বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে। আদেশে আরো উল্লেখ করা হয়, রির্টানিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশী/বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়াও নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নিয়োজিত দেশী/বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে) নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরী কাজে যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। অন্যদিকে, পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহাবুবুর রহমান পিপিএম স্বাক্ষরিত পৃথক আদেশে নগরীতে যানবাহন চলাচলে একই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

Need Ads
error: কপি হবে না!