ads

শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সরকারি কর্মকর্তা-কর্মচারি ও তাদের সন্তানদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জাহাঙ্গীর হোসেন, নকলা
জানুয়ারি ১১, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ

শেরপুরের নকলা উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।১১ জানুয়ারি শনিবার সকালে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, গৌড়দ্বার উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জাহাঙ্গীর আলম, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আছাদুজ্জামান, চিথলিয়া দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক শাহ মহিউদ্দিন লাভলু, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া কমিটির সদস্য মিজানুর রহমান ও আবু হানিফ, নকলা উপজেলা পরিষদের সহকারি প্রশাসনিক কর্মকর্তা আইনুল নাঈম পানেল, উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক রায়হান উদ্দিন, রেফারি মামুন মিয়া, খেলোয়ার মাজেদুল হক সুমনসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিয়োগিতায় উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের (পুরুষ এবং মহিলা) জন্য ছিল ১০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, পিলো পাসিং ও যেমন খুশি তেমন সাজো এবং তাদের সন্তানদের (৭ থেকে ১৬ বছর বয়সী) জন্য ছিল গণিত দৌঁড়, ৫০, ১০০ ও ২০০ মিটার দৌঁড়, ৪০০ মিটার রিল দৌঁড়, বিস্কুট/চকলেট দৌঁড় ও দীর্ঘ লাফ।

Shamol Bangla Ads

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

Need Ads
error: কপি হবে না!