ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন চিত্রনায়িকা নিপুণ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ

জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে।১০ জানুয়ারি শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ।

Shamol Bangla Ads

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়।

এর আগে, বিগত আ.লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলটির নাম ব্যবহার করতে বলে অভিযোগ ওঠে তার ওপর।
হানিমুনের উদ্দেশে ঢাকা ছাড়লেন তাহসান-রোজা

Shamol Bangla Ads

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দলটির সঙ্গে ঘনিষ্ঠ শিল্পীরা তোপের মুখে পড়েন। ছাত্র-জনতার পক্ষে না থাকার কারণে তাদের অনেকের বিপক্ষে জনরোষ তৈরি হয়।

Need Ads
error: কপি হবে না!