ads

বুধবার , ২৯ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম হেলালের ১ম মৃত্যুবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ২৩৩
শেরপুর জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম হেলালের ১ম মৃত্যুবার্ষিকী আজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Helal Picস্টাফ রিপোর্টার : শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি ও একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি রেদওয়ানুল হক আবীরের পিতা মাজহারুল ইসলাম হেলালের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (বুধবার)। এ উপলক্ষে তার গ্রামের বাড়ি শহরের কসবা খাঁ বাড়ি এলাকা এবং জেলা শহরের বালিকা শিশু পরিবারে (এতিমখানা) দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি বাংলা ১৩৫২ সনে শহরের কসবা খাঁ বাড়ি’র নানা রহমতউল্লা মাস্টারের বাড়িতে জন্ম গ্রহন করেন। স্থানীয় ভিক্টোরিয়া একাডেমীতে পড়াশোন করা অবস্থায় নবম শ্রেণীতে অধ্যায়নকালে তৎকালীন পাকিস্থানের সামরিক শাসক আইয়ুব সরকার বিরোধী আন্দোলনে আইয়ুব খানের ছবি ভাংচুর করে ফেরারী হন। এরপর থেকে তিনি সক্রিয় ভাবে রাজনীতিতে সম্পৃক্ত হন। মেট্রিকুলেশন পাশ করে তিনি বড় বোনের বাড়ি চট্টগ্রামে স্থানীয় কমার্স কলেজে ভর্তি হন। এরপর পড়াশোনা শেষ করে চট্টগ্রামের গ্লাক্সো কোম্পানীতে চাকুরি নেয়। কিছুদিন চাকুরি করে পশ্চিম জার্মানীতে পাড়ি জমান। সেখানে দির্ঘদিন চাকুরি করে ১৯৮২ সালে শেরপুর শহরের জন্মস্থানে ফিরে আসেন। এখানে এসেই তিনি বাটা সু-কোম্পানীর এজেন্ট এর ব্যাবসা শুরু করেন। এর পাশাপাশি তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তিনি প্রথমে শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি’র পাশাপশি জেলা কৃষক লীগের প্রতিষ্ঠা সভাপতি এবং আমৃত্যু পর্যন্ত দায়িত্বে ছিলেন। রাজনীতির পাশাপশি তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া জেলা রাইফেলস কাবের আমৃত্যু সাধারণ সম্পাদক ছিলেন। ব্যাক্তি জীবনে তার স্ত্রী, এক ছেলে এবং দুই কণ্যা সন্তান রয়েছে। তার ছেলে রেদওয়ানুল হক আবীর বর্তমানে আইনজীবী পেশার পাশপাশি বাটা সু-এজন্সির ব্যাবসা এবং একাত্তর টিভি’র জেলা প্রতিরিধি হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি ২০১৪ সালের ২৯ এপ্রিল ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩ সিটিতে আ’লীগ প্রার্থী আনিসুল, সাঈদ খোকন ও… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ১৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক