ads

বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়া যা পারেননি শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন : সেতুমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭৩
খালেদা জিয়া যা পারেননি শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন : সেতুমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া যা পারেননি শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন। তাই সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়ে গেছে। সেজন্য বিএনপির উচিত সরকারকে অভিনন্দন জানানো। শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে বরং গঠনমূলক সমালোচনা করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, দেশে বিএনপির আমল থেকেই টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজিসহ সন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তখন তারা কোনও ধরনের পদক্ষেপ নেয়নি।
পরে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন সেতুমন্ত্রী। বিকেলে রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে প্রয়াত আওয়ামী লীগ নেতা আ ন ম শফিকের স্মরণে শোকসভায় বক্তব্য রাখেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জলবায়ু পরিবর্তনের প্রভাব ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অস্তিত্বের হুমকি:… পরবর্তী সংবাদ কাঁটাতারের বেড়া বসছে রোহিঙ্গা ক্যাম্পে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads