ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

বার্সেলোনা কচি-কাঁচার দল। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে কাতালানদের শুরুর একাদশে ২২ বছর বা তার কম বয়সী ফুটবলার ছিলেন ৬ জন। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে তাদেরই দু’জন গোল করেছেন। দলকে ২-০ গোলে জিতিয়ে তুলেছেন ফাইনালে। ৮ জানুয়ারি বুধবার রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অ্যাথলেটিকোর জালে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল দেয় বার্সা। ২০ বছরের তরুণ সেন্ট্রাল মিডফিল্ডার পাবলো গাভি দলকে প্রথমে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ব্যবধান ২-০ করেন লামিনে ইয়ামাল।

Shamol Bangla Ads

বার্সার ১৭ বছর বয়সী ফরোয়ার্ডের ওই গোলেই ফাইনালে পা রাখে হানসি ফ্লিকের দল। ইয়ামালকে ওই গোলও করিয়েছেন স্পেনের ভার্সাটাইল মিডফিল্ডার গাভি। শুধু গোল দিয়ে নয় গাভি ও ইয়ামা নিয়ন্ত্রণ করেছেন পুরো ম্যাচ। তাদের রসায়নে কর্তৃত্ব করেই ফাইনালে গেছে বার্সা। যদিও অ্যাথলেটিকো বিলবাও ১০টি আক্রমণ তুলে গোলবারে দাঁড়ানো সেজনিকে ৫বার বেশ ভালোই পরীক্ষা দিয়েছেন।

উল্লেখ্য, সৌদিতে ১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের ফাইনাল মাঠে গড়াবে। আজ দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে লস ব্লাঙ্কোসরা জিতলে ফাইনালে সুপার ক্লাসিকো অর্থাৎ রিয়াল ও বার্সার লড়াই দেখা যাবে। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়ালকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সা।

Need Ads
error: কপি হবে না!