ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেরেরার রেকর্ড ভাঙা সেঞ্চুরিতে জয় পেল শ্রীলঙ্কা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

সিরিজ আগেই হাতছাড়া করেছিল শ্রীলঙ্কা। শঙ্কা ছিল হোয়াইটওয়াশের। তবে কুশল পেরেরার রেকর্ড ভাঙা সেঞ্চুরিতে দুর্দান্ত জয় পেয়েছে লঙ্কানরা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিয়ে নিউজিল্যান্ডকে ৭ রানে হারিয়ে শ্রীলঙ্কা। ২০০৬ সালের পর নিউজিল্যান্ডে মাটিতে টি-টোয়েন্টিতে এটি শ্রীলঙ্কার প্রথম জয়।

Shamol Bangla Ads

প্রথমে ব্যাট করতে নেমে কুশল পেরেরা সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ৪৪ বল সেঞ্চুরি করে শ্রীলঙ্কার দ্রুততম সেঞ্চুরিয়ান এখন পেরেরা। তিলকরত্নে দিলশানের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। ২০১১ সালে পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ বলে সেঞ্চুরি করেছিলেন দিলশান।

জবাবে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রের ফিফটির সঙ্গে টিম রবিনসন ও ড্যারিল মিচেলের ব্যাটে জয়ের পথেই ছিল নিউজিল্যান্ড। তবে শেষ দিকে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি শেষের দিকের ব্যাটাররা।

Shamol Bangla Ads

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ৩৯ বলে ৬৯ রান করেন। এছাড়া টিম রবিনসন ২১ বলে ৩৭ ও ড্যারিল মিচেল করেন ১৭ বলে ৩৫ রান। লঙ্কানদের পক্ষে চারিথ আসালাঙ্কা ৩টি ও ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ২টি উইকেট।

Need Ads
error: কপি হবে না!