ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধামইরহাটে টান টান উত্তেজনায় হরতালের ১ম দিন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৪, ২০১৪ ৬:১০ অপরাহ্ণ

HORTALধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : সারা দেশে ১৮ দলের অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ ও নির্বাচন বাতিলের দাবীতে ৪৮ ঘন্টার ১ম দিনের হরতাল ধামইরহাটে টান টান উত্তেজনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

Shamol Bangla Ads

৪ জানুয়ারী ভোর থেকেই নেতাকর্মীদের কড়া মহড়ায় দোকান-পাট, রাস্তায় রিক্সা-ভ্যান চলাচল বন্ধ ছিল। বেলার বাড়ার সাথে সাথে ধামইরহাট থানা ও পৌর ১৮ দলের নেতৃত্বে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মিছিল শেষে আমাইতাড়া মোড়ে থানা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ নওগাঁ জেলা নায়েবে আমির সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক জামাল উদ্দিন, থানা ছাত্রদল নেতা রিপন, পৌর ছাত্রদল নেতা রাজু, উপজেলা ছাত্রশিবির সভাপতি মুজাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষনা দেন।

Need Ads
error: কপি হবে না!