ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় ৬টি ভোট কেন্দ্র ও বিএনপি অফিসে আগুন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৪, ২০১৪ ৫:৫৩ অপরাহ্ণ

Fire -222ভোলা প্রতিনিধি : ভোলার দুটি নির্বাচনী এলাকায় ৬টি ভোটকেন্দ্র  ও একটি বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া পিকেটাররা ভোলা-চরফ্যাসন সড়কের গুইংগারহাট এলাকায় ১০-১২টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করে। সংবাদ পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী  গভীর রাতেই ওই গাছ সরিয়ে সড়ক পরিষ্কার করেছে। শনিবার গভীর রাতে ভোলার পৌরমেয়র জেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মনিরের ব্যক্তিগত ব্যাবসায়িক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে কামাল সরদার নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা দৌলতখান উপজেলার মধ্য চরশুভি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়, বোরহানউদ্দিন উপজেলা মনিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, তজুমদ্দিন সোনাপুর ইউনিয়নের চাপলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নি সংযোগ করেছে। পরে আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সৈয়দপুর বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে শনিবার ভোরে শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় পিকেটারদের সাথে পুলিশের ব্যপক সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও টিআর সেল নিক্ষেপ করেছে পুলিশ। বিএনপি থেকে দাবি করা হয়েছে এ সময় তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছে।

Shamol Bangla Ads

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান দৌলতখানের একটি কেন্দ্রে এবং লালমোহন থানার ওসি রামাগঞ্জের ভোটকেন্দ্রে  আগুন দেয়ার বিষয় নিশ্চিত করেছেন

Need Ads
error: কপি হবে না!