ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএলে কানাডিয়ান মডেল নিয়োগ দিল চট্টগ্রাম কিংস

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৪ ২:১২ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে আকর্ষণীয়তা বাড়াতে চট্টগ্রাম কিংস নতুন উদ্যোগ নিয়েছে। এবার অফিসিয়াল হোস্ট হিসেবে চুক্তি করেছে কানাডিয়ান মডেল, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরের সঙ্গে। সম্প্রতি চট্টগ্রাম কিংস তাদের ফেসবুক পেজে ইয়েশার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

জানা যায়, ইয়েশা এর আগে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় কাজ করেছেন এবং ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করেন। সামাজিক মাধ্যমে স্বাস্থ্য-সচেতনতার বিষয়ে মানুষকে প্রভাবিত করে আসছেন এই কানাডিয়ান মডেল। ফলে তার সঙ্গে চুক্তি রয়েছে খাদ্য ও পুষ্টিজনিত বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, (ভারতীয় বংশোদ্ভূত) কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের ‘অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। এ ছাড়া পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ইয়েশার।

এর আগে চট্টগ্রাম কিংস আসন্ন আসরের জন্য ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করে। এছাড়া সাকিব আল হাসান, মঈন আলি ও অ্যাঞ্জেলো ম্যাথুসদের মতো তারকাদের যুক্ত করেছে। ৩০ ডিসেম্বর বিপিএলের পর্দা উঠবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!