ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ আগস্টের মতো রাজপথে নামার আহ্বান মির্জা ফখরুলের

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ

সত্যি সত্যি পরিবর্তন চাইলে, সংস্কার চাইলে আবারও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩ ডিসেম্বর সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি আয়োজিত শীবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এর আগে বিএনপির এই নেতা ১৯৭১ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের সঠিক ইতিহাসের সারমর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন।

Shamol Bangla Ads

সংস্কার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সংস্কার বলতে এটুকু বুঝি আমার একটা পরিবর্তন লাগবে। পরিবর্তনটা কী—যেন আমার ভোটটা আমি নিজে দিতে পারি। এটা নিশ্চিত করতে হবে। আর পার্লামেন্টে যেন আমাদের কথাটা আলোচনা হয়। কৃষক যেন ন্যায্য দাম পায়। শ্রমিক যেন ন্যায্য মজুরি পায়। আমরা দিনের শেষে একটু শান্তিতে ঘুমাতে চাই।’

জনগণের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবারও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? যদি না চান তাহলে কিন্তু যেমন ৫ আগস্ট ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন, আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার এবং ন্যায়বিচার পাওয়ার জন্য। সামাজিক মর্যাদা পাওয়ার জন্য।’

Shamol Bangla Ads

বাংলাদেশে সাম্প্রদায়িকতা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘কেউ যদি বলে এ দেশে সাম্প্রদায়িকতা হচ্ছে, এ কথা আমরা মানতে রাজি না। কারণ আমরা সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি।’

তিনি আরো বলেন, শেখ হাসিনা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতার আন্দোলনকে উগ্রবাদীদের বিদ্রোহ বলে অপপ্রচার করছে। কিন্তু তা ছিল জনগণের বিদ্রোহ। এ সময় দায়িত্বশীল ব্যাক্তিদের উত্তেজনাপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

এসময় বিএনপির জেলা-উপজেলাসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!