ads

শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ

গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার রবীন উথাপ্পার বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, নিজের সংস্থার কর্মীদের বেতন থেকে টাকা কাটলেও প্রভিডেন্ট ফান্ডে তাদের নামে কোনো অর্থ জমা দেননি।

Shamol Bangla Ads

জানা যায়, উথাপ্পার একটি পোশাক তৈরির সংস্থা রয়েছে। সেই সংস্থার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা না দেওয়ার অভিযোগ উঠেছে।
বকেয়ার পরিমাণ ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ টাকা। সংস্থার পরিচালক হিসাবে ২৭ ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উথাক্কাকে। না হলে তাকে গ্রেফতার করা হতে পারে।

গত ৪ ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আঞ্চলিক পিএফ কমিশনার গোপাল রেড্ডি।
তিনি জানিয়েছেন, উথাপ্পার সংস্থার বিপুল অর্থ বকেয়া থাকায় সংস্থার কর্মীদের তহবিলের হিসাবের কাজ আটকে রয়েছে। যা গ্রাহণযোগ্য নয়।

Shamol Bangla Ads

রেড্ডি কর্নাটকের পুলকেশিনগরের পুলিশকে উথাপ্পার বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপ করার অনুরোধ করেন। তবে গত ৪ ডিসেম্বরের পরোয়ানাটি পুলিশ পিএফ কমিশনারকে ফেরত দিয়েছে।
কারণ, উথাপ্পাকে পুলকেশিনগরের বাড়িতে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভারতীয় দলের সাবেক ক্রিকেটার বর্তমানে পরিবার নিয়ে দুবাইয়ে বসবাস করেন। বছরের অধিকাংশ সময় তিনি সেখানেই থাকেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!