শেরপুরের নালিতাবাড়ীতে হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নালিতাবাড়ী যুব ফোরামের আয়োজনে ২১ ডিসেম্বর শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ী যুব ফোরামের সভাপতি অভিজিৎ সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহম্মেদ, সদস্য বিপ্লব দে কেটু, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ফিরোজ আহম্মেদ, ঠিকানা স্বেচ্ছাসেবী সংগঠনের রাকিবুল ইসলাম রাকিব, নালিতাবাড়ী ল্যাংগুয়েজ ক্লাবের সদস্য আব্দুল্লাহ আল আমিন, জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য তৌকির আহম্মেদ তানজিল, ইয়ুথ পাওয়ারের সদস্য নাঈম, বন্ধুসভার লিটন দাস, ইউনাইটেড ফর হিউম্যানিটির সদস্য মাহি প্রমুখ।
ওইসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা সৃষ্টিসহ নানান বিষয়ে আলোচনা করা হয়।




