ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ডিসেম্বর ১৬, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় ময়মনসিংহেও যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়।

Shamol Bangla Ads

দিনব্যাপী কর্মসূচিসমূহের অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যোদয়ের পর নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহ পুলিশ সুপার জনাব মোঃ আজিজুল ইসলাম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মোহাম্মদ আবদুল আওয়াল প্রমুখ।

Shamol Bangla Ads

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্তরের জনগণ। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তাকর্মচারীগণ।

Need Ads
error: কপি হবে না!