ads

শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে উপজেলা মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ডিসেম্বর ১৪, ২০২৪ ১:১০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী জাতীয়তাবাদী উপজেলা মৎস্যজীবী দলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ।

Shamol Bangla Ads

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. বিল্লাল হোসেন। এতে উদ্বোধক ছিলেন শেরপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আব্দুল খালেক মিয়া ও প্রধান বক্তা ছিলেন শেরপুর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. কামরুল হাসান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্ল্যাহ, ওলামা দলের সভাপতি মো. জহুরুল ইসলাম, মহিলা দলের আহ্বায়ক জেবুন্নেছা হক কোহিনূর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মো. মাহমুদুল হাসান রুবেল, মো. মিষ্টার মিয়া প্রমুখ।

Shamol Bangla Ads

প্রধান অতিথি তার বক্তব্যে নতুন কমিটির সবাইকে দলের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!