শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেনপুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। ওইসময় তিনি বলেন, সমাজের অপরাধ দমন সবচেয়ে বড় একটা সেবা। পুলিশকে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

মানুষের মধ্যে আমাদের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে অতীতের সব মন্দ দিক পরিহার করে ভালোদিকগুলো গ্রহণ করতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম এবং সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।




