ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিজ সেরা হয়ে যা বললেন তাসকিন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ

জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট বাংলাদেশ। মনে হচ্ছিল, প্রথম ইনিংসেই হারের দিকে খানিকটা এগিয়ে গেল অতিথিরা। কিন্তু স্কোর ছোট হলেও নাহিদ রানার তোপ দাগানো বোলিংয়ে উল্টো ১৮ রানের লিডই নিয়েছিল সফরকারীরা। দলকে লড়াইয়ে ফিরিয়ে ম্যাচের গতিপথ বদলে দেন এই তরুণ পেসারই। ৯১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয়ের শক্ত ভিত এনে দেন জাকের আলী অনিক। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। আর ১০১ রানের অসাধারণ জয় পেয়েছে বাংলাদেশ দল।

Shamol Bangla Ads

তবে পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও কেসি কার্টি ও আগের টেস্টে সেঞ্চুরি করা জাস্টিন গ্রিভসকে ফিরিয়েছেন এই অভিজ্ঞ পেসার। দুই টেস্ট মিলে ১১ উইকেট ও ব্যাট হাতে ২৩ রান করে সিরিজ-সেরা পুরস্কারও উঠেছে তাঁর হাতে। অ্যান্টিগা টেস্টে ইনিংসে ৬ উইকেটসহ নিয়েছেন ৮ উইকেট। জ্যামাইকা টেস্টে শিকার ৩টি।

সিরিজ-সেরা হয়ে উচ্ছ্বসিত তাসকিন ম্যাচ শেষে বললেন, ‘দুটা ম্যাচেই সেরাটা দিয়ে চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন সিরিজ-সেরা হিসেবে। আরও অনেক আসবে। আমি আমার কাঁধ নিয়ে টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম, আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো। আশা করছি এমন বড় অর্জন আরও হবে সামনে।’

Shamol Bangla Ads

আগস্টে পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর ভারত ও নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উল্টো সেই লজ্জা পেয়েছিল বাংলাদেশ দল। তাসকিন জানিয়েছেন, পরপর দুই সিরিজ হারে কিছুটা হতাশা জেঁকে বসেছিল দলে। সেখান থেকে প্রত্যাবর্তনের চেষ্টা করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই অভিজ্ঞ পেসার বললেন, ‘আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানে সিরিজ জয়ের পর কয়েকটা সিরিজ হারায় আমরা মোরালি ডাউন ছিলাম। আমরা অনেক শক্তিশালীভাবে ফিরে এসেছি।’

ওয়েস্ট ইন্ডিজে ২০০৯ সালের পর কোনো টেস্ট জিতল বাংলাদেশ। ১৫ বছর পর এটি বড় জয় হিসেবে দেখছেন তাসকিন, ‘এটা আমাদের অনেক বড় অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলই সংগ্রাম করে।’

Need Ads
error: কপি হবে না!