ads

শনিবার , ১৯ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শীতে শ্বাসকষ্টের প্রকোপ কেন বাড়ে, কী করবেন

খবর টি পড়েছেন : ২৩২
শীতে শ্বাসকষ্টের প্রকোপ কেন বাড়ে, কী করবেন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শীতের সময়ে শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বাড়ে। শ্বাসকষ্ট ফুসফুসজনিত কারণে বা হার্টের সমস্যার কারণেও হয়ে থাকে। এ সময়ে ঠাণ্ডা যেন না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শীত এলেই শ্বাসকষ্টের প্রকোপ বাড়ে। কারণ এ সময়ে বৃষ্টি না হওয়ার কারণে বাইরে ধুলাবালি, ব্যাকটেরিয়া, ভাইরাস বেড়ে যায়। এছাড়া যারা ধূমপান করেন; তাদের এই রোগে আক্রান্ত হওয়া ঝুঁকি বেশি।

Shamol Bangla Ads

শ্বাসকষ্ট কেন হয়
প্রতিদিন গড়ে আমাদের মনের অজান্তে দশ হাজার লিটার শ্বাসের সঙ্গে বাতাস ফুসফুসে নিচ্ছি, আবার ত্যাগ করছি প্রশ্বাসের মাধ্যমে। এই শ্বাসের মাধ্যমে ধুলাবালি, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাংগাস, প্রোটোজোয়া ইত্যাদি আমাদের ফুসফুসে যাচ্ছে।
যে জীবাণুগুলো ফুসফুসে ঢুকছে, ফুসফুস তার রোগ প্রতিরোধী ক্ষমতায় তা ধ্বংস করছে। কোনো কারণে যদি লাংয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, তখনই বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। রোগ সৃষ্টি হওয়ার পরে বিভিন্ন উপসর্গ প্রকাশ পায়। তার পরে রোগীরা চিকিৎসকের কাছে আসেন।
ফুসফুসের যেকোনো সমস্যা বা রোগেও শ্বাসকষ্ট হতে পারে। নিউমোনিয়ার প্রধান উপসর্গই শ্বাসকষ্ট। ফুসফুসের যত বেশি অংশ আক্রান্ত হবে, শ্বাসকষ্ট তত প্রকট হবে। এছাড়া ক্রনিক ব্রঙ্কাইটিসের কারণেও শ্বাসকষ্ট হয়।

আরও যেসব কারণে শ্বাসকষ্ট হয়
অতিরিক্ত ধূমপান, ধুলা ও ধোঁয়াময় পরিবেশ এবং কোনো কোনো ক্ষেত্রে বংশগত কারণে হয়ে থাকে। ক্রনিক ব্রঙ্কাইটিসের সঙ্গে ফুসফুসের হাঁপানির অনেক মিল আছে। যদিও এ দুটি রোগ সম্পূর্ণ ভিন্ন ধরন ও প্রকৃতির। ক্রনিক ব্রঙ্কাইটিসে শ্বাসকষ্ট দিন দিন বাড়তেই থাকে।

Shamol Bangla Ads

কী করবেন
শ্বাসকষ্ট হলে অনেকে মনে করেন হাঁপানি। তবে ধারনা মোটেও ঠিক নয়। নিজে ওষুধ না খেয়ে আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শ্বাসকষ্টের কারণ নির্ণয় করে সুনির্দিষ্ট চিকিৎসা নিতে হবে। এছাড়া ধূমপান ছাড়ুন, ধুলাবালু ও দূষণ থেকে দূরে থাকুন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চিকিৎসকরা ভাল কাজ করলে পাবেন পুরস্কার, আর মন্দ… পরবর্তী সংবাদ শীতে কমলা খাওয়ার উপকারিতা