ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরে ওই মিছিল হয়।

Shamol Bangla Ads

মিছিলটি শহরের রঘুনাথ বাজার থানা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেরপুর সরকারি কলেজের লিচুতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখার আহ্বায়ক মো. মামুনুর রহমান বলেন, ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশের স্থিতিশীলতা সহ্য করতে পারে না। এরই ধারাবাহিকতায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। ভারতের অধিকাংশ গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচার বন্ধ করতে হবে। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি।

Shamol Bangla Ads

সমাবেশে জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!