ads

রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২ ট্রাক ভারতীয় চিনিসহ এক চোরাকারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ

শেরপুরে ২ ট্রাকভর্তি ১২৫ বস্তা চোরাই ভারতীয় চিনিসহ আশরাফুল আলম সোহাগ (৪৫) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। ২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা এসব অবৈধ চিনি উদ্ধার করে র‍্যাব। গ্রেফতার মো. আশরাফুল আলম সোহাগ ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।

Shamol Bangla Ads

র‍্যাব ১৪ সিপিসি ১ অপারেশনস অ্যান্ড মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম ৩০ নভেম্বর শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গত ২৯ নভেম্বর র‍্যাব-১৪ সিপিসি-১ গোপন সংবাদে শেরপুর সদর উপজেলার চুনিয়ারচর সাকিনস্থ পক্ষীমারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পাশে ট্রাক থেকে বস্তায় ভারতীয় চিনি লোড করার সময় মো. আশরাফুল আলম সোহাগকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০ কেজি ওজনের ১১০ বস্তায় ৫৫০০ কেজি এবং ১৫টি খোলা বস্তায় ৬৭৫ কেজিসহ মোট ৬ হাজার ১৭৫ কেজি চোরাইপথে আনা ভারতীয় চিনিসহ দুইটি ট্রাক জব্দ করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জামালপুর র‍্যাব-১৪, (সিপিসি-১) কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, সোহাগকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শেরপুর সদর থানায় মামলার পর তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!