ads

রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাইকোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: রিজভী

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামি খালাস পেয়েছেন। হাইকোর্টের এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি।

Shamol Bangla Ads

১ ডিসেম্বর রবিবার ওই মামলার রায় ঘোষণার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। আপিল বিভাগ যথার্থ রায় দিয়েছেন।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান ও বিএনপির অন্যান্য নেতাদের জোরপূর্বক রাষ্ট্রশক্তি ব্যবহার করে সাজা দেওয়ার মানসিকতা ছিল আওয়ামী লীগ সরকারের। তিনি আরও বলেন, ন্যায়বিচারের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন হয়েছে আজ।

Shamol Bangla Ads

এ সময় বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহ ও সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার দেওয়া তথ্য ভুল বলে মন্তব্য করেন রিজভী। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!