ads

শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে একটি গোষ্ঠী : আফম খালিদ হোসেন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ

ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। ৩০ নভেম্বর শনিবার রাজধানীর বাউফল ফাউণ্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান তিনি। ওইসময় শহিদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা।

Shamol Bangla Ads

ড. আফম খালিদ হোসেন বলেন, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশে একটি দাঙ্গা তৈরির চেষ্টা করে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তবে এটি মোকাবিলায় দেশের মানুষ সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। চক্রান্তকারীদে পাতানো ফাঁদে পা দেয়নি বাংলাদেশের মানুষ।

নির্বাচন ইস্যুতে উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে নির্বাচন। তার আগে ভোটার হালনাগাদ করবে সরকার। হজের খরচ ১ লাখ টাকা কমিয়ে আনার কথা জানিয়ে বলেন, সরকারি খরচে আর কাউকে হজ করতে দেবে না সরকার।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাউফল ফাউণ্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল বলেন, জুলাই আগস্ট যে চেতনা সেই চেতনা যেন ধরে রাখতে পারে দেশের মানুষ।

অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে ফাউন্ডেশনটি।

Need Ads
error: কপি হবে না!