ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেড়েছে তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস

খবর টি পড়েছেন : ৪০৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়া ও নিকলিতে। তার আগে গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। এদিকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা গতকালের মতো আজও ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

Shamol Bangla Ads

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে এই আবহাওয়াবিদ বলেন, সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং মধ্যাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Shamol Bangla Ads

কিন্তু সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং মধ্যাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চলতি মাসের শেষের দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনের দিন ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশ পরবর্তী সংবাদ দেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে এমন রাজনীতি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads