ads

শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তিন সেকেন্ডের ফুটেজের জন্য ১০ কোটির আইনি নোটিশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ

মুক্তি অপেক্ষায় তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’। ভক্তদের সঙ্গে অধীর আগ্রহে বসে আছেন পরিচালক-নায়িকা নয়নতারা নিজেও। সেই অপেক্ষায় জল ঢেলে দিলেন আর এক দক্ষিণী অভিনেতা ধানুশ। তার অভিযোগ, নয়নতারার তথ্যচিত্রে তিন সেকেন্ডের জন্য ধানুশ প্রযোজিত ছবি ‘নানুম রাউডি ধান’র ছোট্ট অংশ ব্যবহার করা হয়েছে। এ ছবিতে নায়িকার ভূমিকায় ছিলেন নয়নতারা।

Shamol Bangla Ads

অভিনেতার দাবি, বিনা অনুমতিতে সেই অংশ নাকি ব্যবহার করেছেন তিনি। এর পরেই তাকে ১০ কোটি রুপির আইনি নোটিশ পাঠান প্রযোজক-অভিনেতা। আইনি নোটিশ পাওয়ার পর রবিবার খোলা চিঠিতে তারই জবাব দিয়েছেন নায়িকা। প্রকাশ্যে ধানুশের চরিত্রের দিকে আঙুল তুলেছেন ‘জাওয়ান’র নায়িকা!

শুরুতেই প্রশ্ন তুলে নয়নতারা বলেন, ‘আপনি নিজেকে যতটা দেখান ততটা মোটেই নন। কারণ, নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে গিয়ে বেশি বলেন। ছবির প্রচারের সময় ধানুশ নিজের প্রকৃত রূপ অনেকটাই লুকিয়ে রাখেন। সহজ-সরল অনুরাগীদের সামনে যে টুকু তুলে ধরেন সেটা প্রকৃত ধানুশ নন। আইনি বার্তা তার প্রমাণ।’

Shamol Bangla Ads

নয়নতারা আরও লিখেছেন, ‘গত ১০ বছর ধরে এই কাজটাই নাকি করে চলেছেন ধানুশ। কিন্তু আড়ালে ব্লকবাস্টার ছবি সম্পর্কে যা যা ভয়ঙ্কর মন্তব্য প্রযোজক-অভিনেতা করেছিলেন নায়িকা তার কিছুই ভোলেননি। ২০১৬ সালে এই ছবিটিই ধানুশের হাতে পুরস্কার এনে দিয়েছিল। সেই পুরস্কার মঞ্চে উঠেও নাকি প্রযোজকের উচ্ছ্বাসকে ছাপিয়ে গিয়েছিল তার অসন্তোষ!’

এখানেই শেষ নয়। নায়িকার আরও অভিযোগ, ‘তিন সেকেন্ডের ওই অংশ দেখানোর অনুমতি চেয়ে কমবেশি আড়াই বছর লড়তে হয়েছে আপনার সঙ্গে। তারপরেও আপনার অনুমতি পাইনি! শেষে সমস্ত অংশ বাদ দিয়ে সমাজমাধ্যম থেকে ছবির সামান্য কিছু অংশ নিয়েছিলাম। তাতেও এত কাণ্ড!’

চিঠিতে নায়িকা লিখেছেন, ‘আপন মনের মাধুরী মিশিয়ে তৈরি এই ভুয়া অভিযোগ আগামী ছবির প্রচারে কাজে আসবে। ধানুশ যেন এই তির সেই সময়ের জন্য যত্ন করে তুলে রাখেন। কিছু মানুষ রয়েছেন, যারা অন্যকে ছোট করেই আনন্দ পান। প্রযোজক-অভিনেতা তাদের দলে।’

Need Ads
error: কপি হবে না!