ads

শুক্রবার , ৩ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় নকল এনার্জী ড্রিংকস তৈরীর কারখানা অবিস্কার : ৩জনের কারাদণ্ড

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩, ২০১৪ ৪:৫৯ অপরাহ্ণ
কুষ্টিয়ায় নকল এনার্জী ড্রিংকস তৈরীর কারখানা অবিস্কার : ৩জনের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় যৌন উত্তেজক এনার্জি ড্রিংক তৈরীর নকল কারাখানা অবিষ্কার করেছে র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার মধ্যরাতে শহরের মিলপাড়াস্থ আয়েশা কুঞ্জের ৩য় তলায় অবস্থিত ওই কারখানায় অভিযান চালায়। এসময় সেখান থেকে জিনসিন শরবত ও ডাবল হর্স এনার্জি ড্রিংকস নামের বিপুল পরিমান বোতলজাত ড্রিঙ্কস, ড্রিঙ্কস তৈরীর সরঞ্জাম ও কাঁচামাল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে কারখানার মালিক তাজমুল ইসলাম তাজু (৫৫), কেমিষ্ট বসির উদ্দিন (৪৭) ও শ্রমিক নাসিম উদ্দিনকে ৫০) আটক  করা হয়। আটকের পর শুক্রবার দুপুর সাড়ে বারটার দিকে ঐ কারখানার সামনে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল অভিযুক্ত কারখানা মালিক তাজমল ইসলাম তাজুর ১ বছর এবং বসির উদ্দিন ও নাসিম উদ্দিনকে ৬ মাস করে কারদন্ড প্রদান করেন।  পরে উদ্ধারকৃত নকল মালমাল আগুনে পুড়িয়ে ধবংস করা হয়।

Need Ads
error: কপি হবে না!