ads

রবিবার , ১০ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ

স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি শুরু হয়েছে। ১০ নভেম্বর রবিবার দুপুর ১২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রধান সড়কের সামনে তৈরি গণপ্রতিরোধ মঞ্চে তাদের গণজমায়েত কর্মসূচি শুরু হয়।

Shamol Bangla Ads

গণজমায়েত কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়করা বক্তব্য রাখছেন এতে।

সমাবেশে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী বলেন, আমি সমস্ত যুবসমাজকে বলবো, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই ভাই ভাই হয়ে থাকি। এদেশে ভারতীয় দালালদের ঠাঁই হবে না, আওয়ামী ফ্যাসিবাদের ঠাঁই হবে না। রাজনৈতিক দলগুলোকে বলবো, নিজস্ব স্বার্থ হাসিলের জন্য আপনারা ঝগড়া করবেন না। যে ছাত্র সমাজ হাসিনার গুলির সামনে জীবন দিয়েছে, তাদের অসন্মান করবেন না। আমরা চাই ২৪ এর বিপ্লবকে আরও সুসংগঠিত করতে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

Shamol Bangla Ads

তিনি বলেন, আমরা শত্রুকে অবহেলা করবো না। আজ গুলিস্তানে নামলে কাল বিভাগীয় পর্যায়ে ফ্যাসিবাদ নামবে, কাল বিভাগীয় শহর, পরশু জেলা শহরে তারা নামবে। তাই আমরা তাদের সেই সুযোগ দেবো না।

এর আগে সকাল থেকেই গুলিস্তান জিরো পয়েন্টে আসতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গুলিস্তান থেকে স্টেডিয়াম যাওয়ার রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!