ads

শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সদর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল
নভেম্বর ২, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার আবুয়ারপাড়া বাজারে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকল অপশক্তিকে মোকাবেলা করে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।দেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়, মন্দির, গির্জা, মানুষের জানমাল, সরকারী, বেসরকারি অফিস, দোকানপাট, বাড়ি-ঘরসহ রাষ্ট্রীয় সম্পদ কেউ যেনো ভাঙচুর করতে না পারে। সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে। দেশের সম্পদ আমাদের সকলের। আমাদেরকেই দেশের সম্পদ রক্ষা করতে হবে।

সদর ইউনিয়ন বিএনপি সভাপতি দারাব উদ্দিন সরকার রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবু তাহেরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ,এস এম সোহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইখলাছুর রহমান লিটন, ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম,সাহাব উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সোহাগসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!