ads

রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পৃথকভাবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীর হোসেন, নকলা
অক্টোবর ২৭, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে পৃথক আয়োজনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭ অক্টোবর রবিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নেতা, জাতীয় সংসদের প্রয়াত হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর বাসভবনে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এবং নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে নানা কর্মসূচি পালিত হয়।

Shamol Bangla Ads

উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক ইসরাফিল খলিল, মোজাম্মেল হক, মহিউদ্দিন মুক্তার, মোবাশ্বের আলী চৌধুরী ওরফে টুটন চৌধুরী, আহসান হাফিজ খান ও সদস্য রাব্বেনুর চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম ও আসাদুজ্জান রুবেল, জেলা ছাত্রদলের সহসভাপতি নাজমুল হুদা প্রমুখ।

Shamol Bangla Ads

অপরদিকে নকলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে জেলা যুবদলের দিক নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও আলোচনা সভা হয়। উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুম।

আরও বত্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাকেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, পৌর বিএনপি’র আহবায়ক কামরুল আলম খান লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোরাদুজ্জামান মাসুম, পৌর যুবদলের আহবায়ক মশিউর রহমান লোটাস প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!