ads

শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় শেরপুরে গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৫, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ঢাকার মিরপুর ও শেরপুর সদর থানায় দায়েরকৃত হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৪ আসামিকে শেরপুরের ঝিনাইগাতী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলেন ঝিনাইগাতী উপজেলার চিকাপাড়া মালিঝিকান্দার মোশারফ হোসেন (৩০), বাতিয়াগাঁওয়ের মো. জাহিদুল ইসলাম (৩৮), হাসলিগাঁওয়ের মো. নিজাম উদ্দিন (৩৯) ও শেরপুর সদর উপজেলার ধানুয়াপাড়ার মো. হুমায়ূন কবির (৬০)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম।

Shamol Bangla Ads

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট ঢাকাসহ সারা দেশে দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। হামলায় ঢাকার মিরপুর থানা এলাকায় আশরাফুল ইসলাম নামে একজন ছাত্র নিহত হয়। নিহতের ভাই মো. আমিনুল ইসলাম ডিএমপি মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভূক্ত আসামি মোশারফ হোসেনকে তিনআনি এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে আন্দোলনে শেরপুরে হামলার ঘটনায় শেরপুর সদর থানায় হত্যাচেষ্টার অপর মামলার আসামি জাহিদুল ইসলাম, নিজাম উদ্দিন, হুমায়ূন কবিরকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য তাদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!