ads

বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতক প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনএফ প্রার্থী আশরাফ হোসেনের মতবিনিময়

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২, ২০১৪ ৭:৫০ অপরাহ্ণ

Chhatak Photo--Asrafছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :     ছাতক প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ছাতক-দোয়ারা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী আশরাফ হোসেন মতবিনিময় করেছেন। ২ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময়কালে আশরাফ হোসেন তার বিজয়ের আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি বিজয়ী হবেন। তবে তিনি ও তার পরিবারের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সন্দিহান রয়েছেন। গত ২৮ ডিসেম্বর সুনামগঞ্জ পুলিশ সুপার বরাবরে ও ২৯ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে নিরাপত্তা চেয়ে তিনি লিখিত আবেদন করেছেন। ছাতক-দোয়ারাবাসী পরিবর্তনের শ্লোগানে ব্যাপক সাড়া জাগিয়েছে। নতুনদল, নতুনমুখ ও নতুন প্রতিকের প্রতি ভোটারদের উৎসাহ তিনি লক্ষ্য করেছেন। বিভিন্ন লোক ও মিডিয়ার মাধ্যমে তার মনোনয়নপত্র প্রত্যাহারের মিথ্যা সংবাদ ছড়িয়েছে। এসব মিথ্যা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি তার সমর্থক ও সাধারণ ভোটারদের প্রতি আহবান জানান। সরকারিদলের প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তাকে একাধিকবার চাপ সৃষ্টি করলেও তিনি তা কর্ণপাত করেননি। তিনি ছাতক-দোয়ারার সকল এলাকায় নির্বাচনী প্রচারাভিযান অব্যাহত রেখেছেন। নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করে তার টেলিভিশন প্রতিকে ভোট প্রদানের আহবানও জানান তিনি। মতবিনিময়কালে জাকির হোসেন, ইদ্রিস আলী, শামীম আহমদ, মছলু মিয়া, আলী হোসেন, আমির হোসেন, বজলু মিয়া প্রমুখ তার সাথে ছিলেন।

Need Ads
error: কপি হবে না!