ads

সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ৩৬৫
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত) ৪ জনের মৃত্যু হয়েছে। ১২ সেপ্টেম্বর সোমবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১২। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনই ঢাকার বাসিন্দা।

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন ৩৪৫ রোগীর মধ্যে ঢাকার বাসিন্দা ২২৮ জন। এই সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১১৭ জন। এখন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ১ হাজার ১১২ জনের মধ্যে ৮৫৩ জনই ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। আর ঢাকার বাইরে রয়েছে সর্বমোট ২৫৯ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৯ হাজার ৯৫ জন। এর মধ্যে ঢাকার রোগীর সংখ্যা ৭ হাজার ২৯৯। আর ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৭৯৬ জন।
এর আগে ৬ সেপ্টেম্বর তার আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ রোগীর মৃত্যু হয়, যা চলতি বছর এখন পর্যন্ত এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমরা শান্তি ও জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি :… পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads