ads

মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঐতিহ্যবাহী বাউত উৎসবে মাছ ধরতে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২২, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ

কালের পরিক্রমায় কমে যাচ্ছে ছোট ছোট নদী-নালা, খাল-বিল ও জলাশয়। সেইসাথে হারাতে বসেছে একসময়ের ঐতিহ্যবাহী মাছ ধরার বাউত উৎসব। তবে ঐতিহ্য ধরে রাখতে গত ২০ অক্টোবর রবিবার শেরপুরের শ্রীবরদীতে বাউত উৎসবে দলবেঁধে মাছ ধরতে নামেন স্থানীয় মানুষ। উপজেলার তাতীহাটি নয়াপাড়া মৃগী বিলে প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে দিনব্যাপী মাছ ধরার জন্য মানুষের ঢল নামে। এতে বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ মাছ ধরার আনন্দে মেতে উঠেন।

Shamol Bangla Ads

জানা যায়, নানাভাবে প্রচারণা চালিয়ে নির্ধারিত তারিখে নির্দিষ্ট বিল অথবা জলাশয়ে অগণিত মানুষ মাছ ধরা ‘বাউত উৎসব’ নামে পরিচিত। বন্যা ও প্রয়োজনীয় মাছ না থাকায় গত ৫/৭ বছর ধরে শেরপুরে মাছ ধরার বাউত উৎসব ছিলো না। কিন্তু এ বছর বন্যা ও প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জেলার বিভিন্ন বিল ও জলাশয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার বাউত উৎসব শুরু হয়েছে।

হেমন্তকালে বিশেষত কার্তিক মাসে এ উৎসব শুরু হয়। সাধারণত এসময় খাল-বিলের পানি কমে হাঁটু সমান চলে আসে। বাউতের আয়োজন করে সাধারণত বিলপাড়ের মানুষ। মৃগী, বৈশা, ইছলি, চেল্লাখালিসহ বিভিন্ন বিলে একসময় চলতো বাউত উৎসব। গত রবিবার শ্রীবরদী উপজেলার মৃগী বিলে মাছ ধরার পলো, ছিপজাল, হাতজালসহ মাছ ধরার নানা উপকরণ নিয়ে বাউত উৎসবে যোগ দেন হাজারও মানুষ। প্রচারণা শুনে পলো, জাল, টেটা নিয়ে হাজির ছোট, বড়, শিশু বয়স্ক সবাই।

Shamol Bangla Ads

এদিকে স্থানীয়রা জানান, শিশু বয়স থেকে তারা এই উৎসব দেখে আসছেন। তবে এখন খালবিলে আগের মতো মাছ পাওয়া যায় না। তারপরও ঘোষণা শুনে দূর-দূরান্ত থেকে লোকজন দলবেঁধে ছুটে এসে হইহুল্লোড় চিৎকারের মাধ্যমে আনন্দ-উল্লাসের মাধ্যমে মাছ শিকার করেন। এটা দীর্ঘদিনের ঐতিহ্য, এর আনন্দই অন্য রকম।

বিভিন্ন বিলগুলো লীজ দেওয়ায় মাছ ধরার উৎসবগুলো হারিয়ে যাচ্ছে। তাই এসব বিল লীজ না দেওয়ার দাবি স্থানীয় সচেতন মহলের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!