ads

বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুড়ীতে অবরোধকারী জামায়াত শিবির কর্মীর সাথে আওয়ামীলীগ কর্মীদের সংঘর্ষে আহত ১০

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২, ২০১৪ ৭:৪০ অপরাহ্ণ
জুড়ীতে  অবরোধকারী জামায়াত শিবির কর্মীর সাথে আওয়ামীলীগ কর্মীদের সংঘর্ষে আহত ১০

মৌলভীবাজার প্রতিনিধিঃ  ১৮দলের অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে মৌলভীবাজার জুড়ী উপজেলায় অবরোধকারী জামায়াত শিবিরের সঙ্গে আওয়ামীলীগের কর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভুয়াইবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে জামায়ত ইসলামের ফয়সল(৩০),শহিদুল(৩৫) ও সুজনের(৩৮) ও আওয়ামীলীগের শফিক মিয়া (৪০), ইমরান মিয়া (৪৫) ও ইদাই মিয়া (৩৮)। আহতদের মধ্যে আশঙ্কাজনক হওয়ায় ৩ জনকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের উপজেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অবরোধকারীরা ভুয়াইবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুরের  করে। এ সময় এক পর্যায়ে স্থানীয় আওয়ামীলীগ কর্মীদের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষ বেধে যায়।  এতে সংঘর্ষে  উভয় পক্ষের ১০ জন আহত হন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!