ads

শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সবসময় বাবা-মার উৎসাহ পেয়েছি : রাকুল প্রীত

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৪ ২:০০ অপরাহ্ণ

দক্ষিণি সিনেমা জগতের অভিনেত্রী রাকুল প্রীত সিং। তার মিষ্টি ও অভিনয়ের দক্ষতায় অনুরাগীদের মন জয় করে নিয়েছেন। নানা কারণে মাঝে মাঝেই তিনি নেটিজেনদের চর্চায় চলে আসেন। অনেকবার পড়ছেন কটাক্ষের মুখেও। যদিও এসবকে কখনোই গুরুত্ব দেননি তিনি।

Shamol Bangla Ads

ইন্ডাস্ট্রিতে পরিবারের কেউ না থাকায় খুব সংগ্রাম করে নিজের জায়গা গড়তে হয়েছে তাকে। অনেকবার ভেঙেও পড়েন এই অভিনেত্রী। কিন্তু বাবা-মায়ের সহযোগিতা পেয়েছেন সবসময়।

সম্প্রতি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অভিনয় জগতে আসার জন্য বাবা-মা সবসময় উৎসাহিত করতেন। ফ্যাশন শো, মিস ইন্ডিয়ার জন্য প্রস্তুতি থেকে শুরু করে অডিশন পর্যন্ত সবসময় তাদের পাশে পেয়েছি। বাবার পরামর্শ মনের জোর অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তার জন্যই আজ আমি এইখানে অবস্থান করছি।’

Shamol Bangla Ads

বাবার পরামর্শের উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় যাওয়ার জন্য বিকিনি কেনার প্রয়োজন হয়। আমার বাবা আমার সঙ্গে বিকিনি কিনতে যেতে চান। এমনকি উজ্জ্বল রঙের বিকিনি কেনারও পরামর্শ দেন। যদিও শেষ পর্যন্ত আমি মায়ের সাথেই বিকিনি কিনতে গিয়েছিলাম।’

আসছে ‘দে দে পেয়ার দে টু’ সিনেমায় অজয় দেবগণের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রাকুলকে। আপাতত পরিচালকের শারীরিক অসুস্থতার কারণে শুটিং বন্ধ রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!