ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১শ ৭০ জন শিক্ষক ৪ মাস যাবত বেতন-ভাতা উত্তোলন করতে পারছেন না। ফলে ওই শিক্ষক পরিবারের সদস্যরা মানবেতর জীবন-যাপন করছে।
বর্তমান সরকারের ঘোষনা অনুযায়ী ৪০টি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ও ৪টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরন করা হয়। ওই ৪৪টি বিদ্যালয়ে ১শ ৭০ জন শিক্ষক বিগত ৮ মাস যাবত সরকারী বেতন-ভাতা উত্তোলন করেছে। কিন্তু৪ মাস যাবত বেতন-ভাতা বন্ধ রয়েছে। বেতন-ভাতা উত্তোলন করতে না পেরে ওই শিক্ষক পরিবারের সদস্যরা মানবেতর দিন কাটাচ্ছে। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জাহানারা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারী দাপ্তরিক জটিলতা নিরসনের পর শিক্ষকরা বেতন-ভাতা পাবে।




