ads

সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন বিচারপতি গোলাম মর্তুজা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ১৪ অক্টোবর সোমবার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

Shamol Bangla Ads

তিন সদস্য বিশিষ্ট এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। দুই সদস্য হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরী।

অচিরেই বিচার কার্যক্রম শুরু হবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ‘এ মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে। যদি বলা হয় আরও লোক দরকার বা আন্তর্জাতিক অপরাধ আদালত টু দরকার- সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’

Shamol Bangla Ads

এর আগে গত ১২ অক্টোবর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছিলেন, ২ দিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হবে। ওইদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক পিয়াস করিমের স্বরণসভায় এই কথা জানান তিনি।

অন্যদিকে, গতকাল রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছিলেন, বিচারক নিয়োগ হলে এ সপ্তাহেই জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হবে। শেখ হাসিনাসহ বিদেশে পলাতক ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি। সংস্থাটির ধানমন্ডি কার্যালয়ে এক বৈঠক শেষে এ কথা বলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।

জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, ১৪ দলের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যাসহ ৬০টির বেশি অভিযোগ জমা পড়েছে। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমে নিয়োগ হলেও বাকি ছিল বিচারক নিয়োগ। আজ তা সম্পন্ন হলো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!