সনাতন হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে পূজা মন্ডপ পরিদর্শন করে উপহার সামগ্রী ও আর্থিক সহায়তাসহ শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল। ১২ অক্টোবর শনিবার রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

ওইসময় তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কেউ নেই। আমরা সবাই বাংলাদেশি। বিগত সময়ে বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল। আগামীতেও পাশে থাকবে।
তিনি আরও বলেন, অপ্রীতিকর কোনো ঘটনা যেনো না ঘটতে পারে সেই লক্ষে দলীয় নেতা কর্মীরা সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুবদল আহ্বায়ক আল বেরুনী মোহাম্মদ আবু রায়হান, যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান লিটন, ওলামা দলের আহবায়ক মাসুদুর রহমানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




