ads

বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চরপক্ষীমারী উচ্চ বিদ্যালয়ে সরকারী বই বিতরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২, ২০১৪ ৬:০০ অপরাহ্ণ

2014-01-02-1574স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে সরকারী বই বিতরণ করা হয়েছে। ২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে ওই বই বিতরণী সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ চান মিয়ার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহনেওয়াজ মাস্টার, মোঃ জুয়েল মিয়া মাস্টার প্রমুখ। এসময় জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২ ছাত্রীর হাতে নগদ এক হাজার টাকা করে উৎসাহ পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি এডভোকেট রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!