ads

বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেবিদ্বারে দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২, ২০১৪ ৪:১৯ অপরাহ্ণ

10 electionদেবিদ্বার প্রতিনিধি : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে স্বতন্ত্র প্রার্থী রোশন আলী মাস্টার ও জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন রাজুর বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থী ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুল এ অভিযোগ করেন।

Shamol Bangla Ads

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিটি ইউনিয়নে একটি করে নির্বাচনী ক্যাম্প পরিচালনা করার বিধান থাকলেও স্বতন্ত্র প্রার্থী রোশন আলী মাস্টার (আনারস) প্রতিটি ইউনিয়নেই ৪/৫টি  নির্বাচনী ক্যাম্প পরিচালনা করে আসছে। নির্বাচনী আসনের গুনাইঘর (বনকোট) ইউনিয়নস্থ পদ্মকোট বাজারে দুটি, মাশিকারা বাজার, উজানীজোড়া বাজার, শাকতলা ও মধুমোড়ায় একটি করে সর্বমোট ৬টি নির্বাচনী ক্যাম্প করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এদিকে স্বতন্ত্র প্রার্থী রোশন আলী মাষ্টারের প্রধান নির্বাচন সমন্বয়কারী আবদুল হাকিম চেয়ারম্যান প্রকাশ্যে তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনকালে বৃহস্পতিবার সকালে জনতা তাকে উপজেলা সদরে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন রাজু ও তার কর্মী সমর্থকরা নির্বাচনী এলাকায় রাজী মোহাম্মদ ফখরুলের কর্মী সমর্থকদের হুমকী দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে অভিযোগকারী রাজী মোহাম্মদ ফখরুল জানান, প্রতিটি এলাকায় তার পক্ষে জনসমর্থন দেখে প্রতিপক্ষ দুই প্রার্থী নানা ভাবে ভোটারদের হুমকীসহ নির্র্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোট কারচুপিসহ কেন্দ্রে অরাজক পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা নিয়েছে। তিনি প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভোট গ্রহনের জন্য স্থানীয় প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!