ads

মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

রেজাউল করিম বকুল
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান মিজান (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত মিজান স্থানীয় মৃত পোস্টমাস্টার কদম আলীর ছেলে। সে চলতি বছর ভারেরা ছমির উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিজেদের নতুন ঘরের কাজ করার সময় বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুতের খুঁটি থেকে তার আনতে গিয়ে মিজান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হন মিজানের দুই চাচাতো ভাই ইমরান (৩১) ও বিপুল (২৭)।

Shamol Bangla Ads

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ফোর্স ঘটনাস্থলে আছে। ওই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!