সাতক্ষীরা প্রতিনিধি : নতুন বছরের শুরুতেই উৎসবমুখর পরিবেশে শিক্ষর্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নতুন বই পেয়ে খুবই খুশি কোমলমতি শিক্ষার্থীরা। আর অভিভাবকরা এই বই বিতরন উৎসবকে স্বাগত জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান। এসময় জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, সরকালী কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন, সরকারী বালক ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক অবিভাবকরসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা মাধ্যমিক শিক্ষাঅফিস সুত্র জানায়, জেলার সাতটি উপজেলায় এক যোগে বই বিতরন কার্যক্রম শুরু হয়েছে। জেলার এবতেদায়ী মাদ্রসা ও মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৯৩ হাজার ১০৬ জন শিক্ষার্থীর মাঝে ২৬ লাখ ৪৬ হাজার ৯১১ টি বই বিতরন করা হচ্ছে।




